সিলেট | |
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক: আজ দুপুর ০১.১০ ঘটিকার সময় বিয়ানীবাজার উপজেলা এল.ডি.পি এর সদস্য ইছা আহমদ জামিলের বাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একদল সদস্য হামলা করিয়া বাড়ীঘর ভাংচুর করিয়াছে। ঘটনার বিষয়ে ইছা আহমদ জামিলের পিতা মোঃ দুদু মিয়া জানান যে, ছাত্রলীগের সদস্যরা পূর্ব রাজনৈতিক বিরোধের কারণে ইছা আহমদ জামিলকে খোঁজার জন্য বাড়ীতে আসে। তাঁহাকে ইছা আহমদ জামিলের ব্যাপারে জিজ্ঞাসা করিলে তিনি তাহাদেরকে বলেন, ইছা আহমদ জামিল আমেরিকায় চলে গেছে। পরবর্তীতে, ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্ষিপ্ত হইয়া মোঃ দুদু মিয়া’কে মারধর করে এবং তাহার বাড়ীঘর ভাংচুর করিয়া চলিয়া আসে। যাওয়ার সময় সন্ত্রাসীরা মোঃ দুদু মিয়াকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকী দিয়া চলিয়া আসে।
ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করিলে, তাহারা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং জানান যে, পূর্বেও অনেকবার ছাত্রলীগ ও আওয়ামীলীগের সদস্যরা ইছা আহমদ জামিলকে বাড়ীতে আসিয়া খোঁজাখুঁজি সহ হত্যার হুমকি দিয়া গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd