সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৪
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে হাল চাষের পাওয়ার টিলার (হালের ট্রাক্টর) উল্টে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৫ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯ টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে পাওয়ার টিলার (ট্রাক্টর) দিয়ে বোরো মৌসুমের ক্ষেতের জমিতে হাল চাষ শেষ করে গোয়াইনঘাট-সালুটিকর মূল সড়ক পারাপারের সময় ট্রাক্টর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাজু আহমদ (২৬) ও হেল্পার হালিম উদ্দিন (১৫) নিহত হয়েছেন। নিহত রাজু তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের মো: আব্বাস আলীর ছেলে ও হালিম উদ্দিন চিরুরপাড় গ্রামের আব্দুর রহিম এর ছেলে। এ ঘটনায় আরোও একজনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টর উল্টে দুইজন নিহতের খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অপরজনের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd