গোলাপগঞ্জে রেস্তোরাঁ মালিকের ছেলেকে মারধর ও দোকান ভাংচুর: নেপথ্যে যুবলীগ নেতার ফ্রিতে খাবার সরবরাহের চাপ

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩

গোলাপগঞ্জে রেস্তোরাঁ মালিকের ছেলেকে মারধর ও দোকান ভাংচুর: নেপথ্যে যুবলীগ নেতার ফ্রিতে খাবার সরবরাহের চাপ

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ পৌর পয়েন্টে অবস্থিত “নিউ ফুড পয়েন্ট” নামক একটি খাবারের দোকানে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে বাকীতে ২৫ জনের খাবার সরবরাহ না করায় দোকান মালিক এর ছেলে হামিদুর রহমান চৌধুরীকে মারধর ও দোকান ভাংচুর এর অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা মুমিনুল ইসলাম ও তার অনুসারী সন্ত্রাসী বাহিনীর বিরোদ্ধে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়; অভিযুক্ত যুবলীগ নেতা মুমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে গোলাপগঞ্জের “নিউ ফুড পয়েন্ট” নামীয় দোকানে বাকীতে খাবার খেয়ে আসছিলেন। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা অনুমান ৬.০০ ঘটিকার সময় গোলাপগঞ্জ যুবলীগের ঐ নেতা তাহার অনুসারী প্রায় ২৫ জনের জন্য ফ্রি/বাকীতে খাবার সরবরাহের নির্দেশ দেন। এ সময় ক্যাশ কাউন্টারে বসা দোকান মালিক এর ছেলে হামিদুর রহমান চৌধুরী পূর্বের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত নতুন করে খাবার সরবরাহে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঐ যুবলীগ নেতা ও তার অনুসারী কয়েকজন সন্ত্রাসী নিয়ে দোকান মালিকের ছেলে হামিদ এর উপর অতর্কিত হামলা চালায়।  তারা হামিদুর-কে টেনে হিঁচড়ে দোকান থেকে বাহির করে এনে এলোপাতাড়ি মারধর করে। তারা দোকানের ভেতরে ব্যাপক তান্ডব চালিয়ে দোকানের থাই গ্লাস সহ অন্যান্য আসবাবপত্র লুটপাট ও ভাংচুর করে এবং প্রানে হত্যার হুমকী দিয়া দোকানের ক্যাশ কাউন্টার এর ড্রয়ার থেকে ১০০০০/- (দশ হাজার) টাকা ছিনাইয়া নিয়ে যায়। তাহারা চলে যাওয়ার পর অন্যান্য প্রত্যক্ষদর্শীদের সহযোগীতায় হামিদুর-কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর থেকে এলাকার জনসাধারন ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতংক সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী “নিউ ফুড পয়েন্ট ” এর মালিক জয়নুর রহমান চৌধুরী জানান, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মুমিনুল ইসলাম এর নিকট দোকানের পূর্বের বকেয়া পাওনা থাকা স্বত্বেও তাহা পরিশোধ না করে নতুন করে বাকীতে ২৫ জনের খাবার সরবরাহ করার নির্দেশ দিলে তার ছেলে হামিদুর রহমান তাতে অপারগতা প্রকাশ করলে তারা জয়নুর রহমান চৌধুরীর ছেলে হামিদুর রহমান চৌধুরী’র উপর এই বর্বরোচিত হামলা চালায় এবং দোকান ভাংচুর ও লুটপাট করে ২০০০০০/- (দুই লক্ষ) টাকার ক্ষতি সাধন করে।  তিনি জানান, এর আগেও ঐ যুবলীগ নেতা মুমিনুল ইসলাম তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করা সহ ছেলে হামিদুরকে প্রানে হত্যার হুমকী ধামকী প্রদর্শন করে। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্টু বিচার চান।

এ ব্যাপারে গোলাপগঞ্জ  থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমীন এর সহিত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করিলে তিনি জানান, গোলাপগঞ্জে পৌর পয়েন্টের “নিউ ফুড পয়েন্ট” নামীয় একটি রেস্তোরাঁয় হামলার ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন। তবে ঘটনা সংক্রান্তে রাত ১১.০০ টা পর্যন্ত গোলাপগঞ্জ থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগীর পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে এবং ঘটনার সহিত জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..