সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সারা দেশে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। হরতালের পর আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) বিরতি দিয়ে ষষ্ঠ দফায় বুধবার ভোর ৬টা থেকে এ অবরোধ শুরু হবে। চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।
সোমবার (২০ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। আর গতকাল রবিবার থেকে আজ পর্যন্ত হরতাল দেয়। এখন আবার ষষ্ঠ দফা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিল বিএনপি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd