হরতাল: সিলেটে গাড়ি ভাংচুরসহ ককটেল বিস্ফোরণ!

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

হরতাল: সিলেটে গাড়ি ভাংচুরসহ ককটেল বিস্ফোরণ!

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনের শুরুতেই সিলেট নগরীতে গাড়ি ভাংচুর এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

 

আজ সোমবার ( ২০নভেম্বর) সকাল নয়টার দিকে উপশহরের মেন্দিবাগ পয়েন্টে যুবদলের কয়েকজন নেতাকর্মী পিকেটিং শুরু করে। এ সময় একটি ট্রাক ও সিএনজি অটোরিকশা ভাংচুর করেন তারা। তাতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে পুলিশের উপস্থিতিতে সটকে পড়ে নেতাকর্মীরা।

 

আজ সকাল সাড়ে আটটায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজারে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানসহ কয়েকজন নেতাকর্মী পিকেটিং করেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের হাতে একটি কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশা ভাংচুর হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের। এসময় ঘটনাস্থল থেকে সামাদ নামের এক ছাত্রদলকর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।

 

এর আগে সকাল সাড়ে ৬টায় নগরীর শাহী ঈদগাহে যুবদল নেতা লিটন আহমদ ও জামাল আহমদ খানের নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কয়েকজন নেতাকর্মী।

 

এছাড়া স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার আহবায়ক মাহবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানের নেতৃত্বে হরতালের সমর্থনে সকাল পৌনে ৮টায় মিছিল বের হয়। মিছিলটি নয়াসড়ক থেকে শুরু হয় তাতীপাড়া গলির মুখে এসে শেষ হয়।

 

এছাড়া দুপুর ১২টায় নগরীর চৌহাট্টা-মীরবক্সটুলায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোরশেদের নেতৃত্বে হরতালের সমর্থনে আরেকটি মিছিল বের হয়।

 

তবে, পুলিশ বলছে কোনো ধরনের গাড়ি ভাংচুর হয়েছে বলে তাদের জানা নেই। দুর্বৃত্তরা পিকেটিংয়ের চেষ্টা করলে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়।

 

এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন- উপশহর পয়েন্টে দুর্বৃত্তরা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..