সিলেটে ট্রাভেলস ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

সিলেটে ট্রাভেলস ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ

ক্রাইম সিলেট ডেস্ক :  সিলেট নগরীতে এক প্রবাসীর স্ত্রী পাসপোর্ট আটকে রেখে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাভেলস ব্যবসায়ীর বিরুদ্ধে। এ বিষয়ে ওই ভুক্তভোগী নারী বাদি হয়ে এসএমপি পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ১৬ নভেম্বর দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, সিলেট নগরীর রংমহল টাওয়ারে অবস্থিত জননী ট্রাভেলসে গত ১ নভেম্বর দুবাইয়ের ভিজিট ভিসা লাগানোর জন্য পাসপোর্ট ও ভোটার আইডি কার্ডের ফটোকপি ও চার কপি ছবি দিয়া যান দুবাই প্রবাসীর স্ত্রী। পরে তার শাশুড়ী অসুস্থ হওয়ায় দুবাই যাওয়ার সিন্ধান্ত বাতিল করেন তার স্বামী। তিনদিন পর ওই নারী জননী ট্রাভেলসে আসেন এবং পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চান। কিন্তু জননী ট্রাভেলসের আহমদ হামজা নামক ওই লোক প্রবাসীর স্ত্রীকে পাসপোর্ট ফেরত দেননি। এমনকি বিভিন্ন প্রকার অজুতাহ দেখাতে শুরু করেন। পরে গত ৬ নভেম্বর থেকে ১৫ নভেম্বর এর মধ্যে বিভিন্ন সময়ে ওই নরীর মোবাইল ০১৭১৮–৩২ এর হোয়াইসআপ নাম্বারে আহমদ হামজার মোবাইল নং- ০১৭২০-১৬৫৬২৯ নাম্বার হইতে ফোন দিয়ে নানা রকম যৌন উত্তেজক অশ্লীল কথাবার্তা ও তাহার সহিত খারাপ কাজ করার কুপ্রস্তাব দেন। এমনকি তাহার সহিত দুইদিন আবাসিক হোটেলে না থাকি তাহলে সে আমার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র আর ফেরত দিবেন না বলে জানান। পরে প্রবাসীর স্ত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায় নানারকম প্রাণ নাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এ বিষয়ে বিবাদী আহমদ হামজার ০১৭২০-১৬৫৬২৯ নাম্বারে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রতিবেদকের মুঠোফোন রিসিভ করেননি।

উল্লেখিত বিবাদীর কবল হইতে পাসপোর্ট, ভোটার আইডি কার্ড ও ছবিগুলো উদ্ধার পূর্বক তাহার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন ওই নারী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..