সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট মহানগরের জিন্দাবাজার পয়েন্টে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। বারুতখানা পয়েন্ট থেকে মহানগর বিএনপির এক নেতার নেতৃত্বে একটি মশাল মিছিল আসলে এ উত্তেজনা ছড়ায়।
মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ করলে পুলিশ তাদের ধওয়া করে এবং ফাঁকা গুলি ছেড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মিছিল থেকে পুলিশ তিন জনকে আটক করে এবং একটি মোটরসাইকেল জব্দ করে। আটককৃতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে এতদল লোক মশাল মিছিল বের করে আংতকের সৃষ্টি করে। পুলিশ যানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। এসময় তিনিজনকে আটক করা হয়।
এদিকে এঘটনার কিছুক্ষণ পরই মহানগরের জিন্দাবাজারে এক মোটরসাইকেল শোডাউন করে ছাত্রলীগ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd