সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আলমগীর হোসেন ওরফে আবু বক্কর ( ২২) নামে এক জনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। গ্রেফতার আলমগীর উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী উত্তর পাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ নভেম্বর ) দিবাগত রাতে গোয়াইনঘাট থানার এসআই এনামুল হাসান ও এএসআই নয়ন রায় সঙ্গীয় ফোর্সসহ ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আলমগীর হোসেন (আবু বক্কর) কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার (ওসি) কে এম নজরুল সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আবু বক্কর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আবু বক্কর কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd