সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩
আলী হোসেন, গোয়াইনঘাট :: সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাড়ে ৯কোটি টাকা ব্যয়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯টাকা থেকে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করবেন।
এরপর সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলা সদরে অবস্থিত ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমিক ভবন এবং রুস্তুমপুর ইউনিয়নের গোরাগাম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন মন্ত্রী ইমরান।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের একাডেমিক ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
সিলেট জেলা পরিষদ সদস্য ও হাকুর বাজার উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুবাস দাসের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছালেহ আহমদের যৌথ পরিচালনায় হাকুর বাজার উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আছলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি সুফিয়ান আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শাহজাহান সিদ্দিক সাবুল, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা তাতীলীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিন প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd