গোয়াইনঘাটে ৫ টাকা ভাড়ার জন্য চালকের হাতে যাত্রী খুন

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

গোয়াইনঘাটে ৫ টাকা ভাড়ার জন্য চালকের হাতে যাত্রী খুন

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পাঁচ টাকা ভাড়া দেওয়াকে কেন্দ্র করে টমটম চালকের হাতে নাজিম উদ্দিন (২২) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ৭ নভেম্বর আনুমানিক দুপুর ১২ টায় রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর থেকে হাদারপার যাতায়াতের প্রধান সড়কে পাতনি গ্রামের সামনে।

নিহত নাজিম উদ্দিন পাতনি উত্তর পাড়ার বাসিন্দা রহমতুল্লাহর ছেলে। সে গতকাল রাত ৩ টায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব।

টমটম চালক সালেহ উদ্দিন একই ইউনিয়নের মৃত ইসন আলীর ছেলে বড়ঘোসা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় পীরের বাজার হতে টমটম চালক সালেহ আহমদের গাড়িতে করে নাজিম উদ্দিন পাতনি গ্রাম নিজ বাড়িতে আসছিলেন।

এখানে এসে পাঁচ টাকা ভাড়া দিলে টমটম চালক সালেহ আহমদ দশ টাকা দাবি করেন। ১০ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় কথা কাটাকাটির এক পর্যায়ে টমটম চালক সালেহ পাশের মাছের ফিসারী থেকে বাঁশ নিয়ে নাজিম উদ্দীনের মাথায় আঘাত ও শরীরে বেদম প্রহারে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য তাকে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত তিনটায় নাজিম উদ্দীন মৃত্যুবরণ করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল,ওসি তদন্ত মেহেদী হাসান, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব ও ইউপি সদস্য কামাল আহমদ।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, এ ঘটনায় জড়িত মূল আসামীকে গ্রেফতারের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের একাধিক টিম মাঠে আছে। তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে নিহত নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট  ওসমানী ম‍েডিক‍্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি,তবে মামলার প্রস্ততি চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..