সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আবারও ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর (রবি ও সোমবার) আবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। কিন্তু এই কর্মসূচি ঘোষণার আগ থেকে সিলেটে আগের মতো সব কিছু স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা দেন। একই দাবিতে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত টানা ৩ দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এতে একাত্মতা পোষণ করে জামায়াত।
এর আগে দেশব্যাপী তিনদিনের অবরোধ কর্মসূচি সফল করায় দলের নেতাকর্মী এবং জনগণকে ধন্যবাদ জানান বিএনপির এ নেতা। কর্মসূচি চলাকালে যেসব নেতাকর্মী নিহত ও আহত হয়েছেন, কারাবরণ করেছেন, তার জন্য সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।
এদিকে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকা বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা ও আম্বরখানা সড়কে দীর্ঘ যানজট লক্ষ করা গেছে। এমনকি নগরীর সবকটি মার্কেট খোলা হয়েছে। সন্ধ্যায় ফের আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd