সিলেটের ত্রিমুখী সংঘর্ষ : আটক ৬

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

সিলেটের ত্রিমুখী সংঘর্ষ : আটক ৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বন্দরবাজারে ছাত্রদল-ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৬ ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় বন্দরবাজারের লালবাজার থেকে পুলিশ তাদের আটক করে কোতয়ালি মডেল থানায় নিয়ে যায়।
বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিবির ও ছাত্রদলের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীসহ পথচারী ও সাংবাদিক আহত হন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার বেলা সোয়া এগারোটার দিকে ছাত্রদল ও জামাআত ছাত্রশিবিরের পৃথক মিছিল মহাজনপট্টি এলাকা থেকে বের হয়ে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে এসে অবস্থান নেয়। সাথে সাথে এখানে পুলিশ চলে আসলে তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ সরে যায়।
পরবর্তীতে ছাত্রলীগের অপর একটি মিছিল করিম উল্লাহ মার্কেটের দিকে চলে আসলে ছাত্রদল-জামাআত-শিবিরের সাথে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়ে যায়। তিন পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের সাথে এসে মিলিত হলে তাদের ধাওয়ার মুখে বিএনপি জামাআতের নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়। এরপর বিপুল সংখক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, যারা বিশৃংখলার চেষ্টা করবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।  ইতোমধ্যে  ৬জনকে আটকের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..