সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩
দক্ষিণ সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কের আলীনগর-সাবসেন এলাকায় বিএনপি-ছাত্রলীগের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১ নভেম্বর) বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বিএনপি-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য সিলেট-ঢাকা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় কয়েজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। তবে তাদের কারোরই নাম-পরিচয় পাওয়া যায় নি।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম জানান- বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেছে। এতে একজন আহত হয়েছেন বলে শুনেছি। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd