সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়স্থ নজরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন (২৮) একই সাকিনের মোঃ জব্বার মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের ছোটভাই ও বোন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে স্থানীয় মকবুল হোসেন ও মোঃ জব্বার মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়া একটি বৈঠক বসে। কিন্তু মকবুল হোসেন ওই বৈঠকের রায়কে অমান্য করিয়া জমির দাবি করে আসছিল সে। বিষয়টি নিয়ে বেশ কয়েক দিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় বিচার-সালিশও হয়।
বিগত ০৮/১০/২০২৩ ইংরেজী রোজ রোববার গ্রামের মুরব্বিয়ানগণ বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য বিচার সালিশে বসলে মোঃ জব্বার মিয়া ও আরিফ মিয়া গংদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। তখন তাহাদের শান্ত হওয়ার জন্য মুরব্বিয়ানগণ বলিলে তাহারা মুরব্বিদের কথা না শুনে বাকবিতন্ডায় লিপ্ত থাকে। তখন হঠাৎ করে মোঃ জব্বার মিয়ার বাড়ির টিনের বেড়া ভাঙচুর শুরু করে আরিফ মিয়াসহ আরও চার-পাঁচজন। এ সময় আলী হোসেন তাদের বাধা দেয়। কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরিফ মিয়া ও তার দলবল শাবল ও লাঠি দিয়ে আলী হোসেনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে রাস্তায় ফেলে চলে যায় আরিফ মিয়ারা।
পরে আলী হোসেনকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলী হোসেনের আহত বোন বলেন, সকালে মকবুল হোসেনের নির্দেশে আরিফ হোসেন তার দলবল নিয়ে আমাদের বাড়ির বেড়া ভাঙচুর করতে থাকলে ভাই বাধা দেয়। এ সময় আরিফ হোসেনের নেতৃত্বে কয়েকজন মিলে আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলে। এ ঘটনার বিচার চান তিনি।
নিহতের পিতা মোঃ জব্বার মিয়া বাদী হয়ে গত ১০/১০/২০২৩ ইং তারিখ হোমনা থানায় মকবুল হোসেন, আরিফ হোসেন, সাইফল মিয়া, মাছুম মিয়া সহ অজ্ঞাতনামা- ৩/৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
হোমনা থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুব দ্রুতই গ্রেফতার করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd