সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুর থেকে মাদক ব্যবসায়ী আল-আমীনকে খাঁচায় পুরেছে র্যাব-৯। এসময় তার হেফজত থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
আল-আমীন (৩০) ব্রাম্মণবাড়িয়া সদর থানাধীন কেনদায় মৌলভীপাড়া এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিনের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় মাধবপুর থানার খোয়াবই এলাকা থেকে আল-আমীনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
পরে জব্দকৃত আলামতসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd