সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর মাছিমপুর এলাকায় পশুর হাট বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে দুই কাউন্সিলরের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাছিমপুরে গরুর হাটের জন্য জেলা পরিষদ টেন্ডার আহবান করে। তবে তা পাওয়ার আগেই ৮নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শারমিন আকতার রুমির স্বামী মনজু মিয়া ও তার দুই ভাই দিপু ও অপি হাটের জায়গায় বাঁশ বসানো থেকে অন্যান্য কাজ শুরু করেন। এতে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের ভাই হারুন রশিদ খছরু বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এতে উভয়পক্ষের পাঁচ জন আহত হন। তাদের মধ্যে দু’জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চান মিয়ার ছেলে ইরান আহমদ ইমন ও হেলাল আহমদের ছেলে সালমান (২৩)।
তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd