হবিগঞ্জে ভাইস চেয়ারম্যান সজীবের বিরুদ্ধে তদন্তে জেলা প্রশাসন

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩

হবিগঞ্জে ভাইস চেয়ারম্যান সজীবের বিরুদ্ধে তদন্তে জেলা প্রশাসন

আজমিরীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক ও ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করছে জেলা প্রশাসন। বুধবার (১২) এপ্রিল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত হবেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল।

 

গত ২৭ মার্চ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা প্রকৌশলী আহমেদ তানজির উল্লা সিদ্দিকী।

 

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৩ মার্চ দুপুরে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে আজমিরীগঞ্জ-কাকাইলছেও মেইন্টেনেন্স কাজের বিল দাবি করেন। পরিমাপ অনুযায়ী বিল দিলেও সজীবের চাহিদা মোতাবেক না হওয়ায় তিনি উত্তেজিত হয়ে উপজেলা প্রকৌশলী আহমেদ তানজির উল্লা সিদ্দিকীকে অকথ্য ভাষায় গালাগাল করে টেবিলে তাপ্পর মেরে টেবিলের গ্লাস ভেঙ্গে ফেলেন এবং তাকে মারার জন্য ছুটে আসেন।

 

এ সময় প্রকৌশলী আহমেদ তানজীর উল্লা সিদ্দিকীকে বাচাঁতে অপর কর্মচারী জেনারেল ফ্যাসিলিটেটর মুহাম্মদ মোশরফ হোসেন এগিয়ে আসলে উপজেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক ও ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব তাকে এলোপাতারী মারধর করেন। এতে তার বাম চোখে আঘাতপ্রাপ্ত হন। এসময় তাঁর মোবাইল ফোন কেড়ে নেন। এবং প্রকাশ্যে প্রকৌশলীকে হত্যার হুমকি প্রদান করেন। এ বিষয়ে তিনি আজমিরীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন যার নং ৮৬০।

 

ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীবের জন্মদিন উপলক্ষে আজমিরীগঞ্জ এ্যামালগেমেটেড বীর চরন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিনা অনুমতিতে ডিজে-কনসার্টের আয়োজন করার সরেজমিনে তদন্ত করবেন। গত ৫ অক্টোবর উপজেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক ও ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব তার জন্মদিন উপলক্ষে আজমিরীগঞ্জ এ্যামালগেমেটেড বীর চরন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিনা অনুমতিতে ডিজে-কনসার্টের আয়োজন করেন। এ সময় নারী পুরুষ শিল্পীর মাধ্যমে রাতভর কনসার্ট চলতে থাকে। কোন অনুমতি ছাড়া সরকারি প্রতিষ্টনে ডিজে কনসার্ট আয়োজন করে সজীব বিধি লঙ্ঘন ও অসাধাচরনমূলক কাজ করেছেন। তাই এ ব্যপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসককে অনুরোধ করেন।

 

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..