সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩
জসিম উদ্দিন :: সিলেট রেঞ্জ এর নবাগত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান জকিগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলা সংক্রান্তে সুধীজনের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (৩ মার্চ) দুপুরে জকিগঞ্জ থানা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল মোহাম্মদ জাকির হোসাইনের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) নাবিলা জাফরিন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম. ফয়সাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, পৌরমেয়র আব্দুল আহাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ইউপি চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, এমএজি বাবর, মঞ্জুরুল হামিদ চৌধুরী, বাবর হোসাইন চৌধুরী ও মোস্তফা উদ্দিন প্রমুখ।
জিআইজি বলেন, জেলা শহর থেকে ৯০ কিলোমিটার দূরের জকিগঞ্জকে প্রশাসনের পক্ষ থেকে অধিক গুরুত্ব প্রদান করা হয়। ওই এলাকায় মাদক, জুয়া ও নারী নির্যাতন বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জকিগঞ্জকে মাদকমুক্ত করতে তিনি সবার প্রতি সহযোগিতার আহবান জানান।
সকলের সহযোগিতা পেলে বৃহৎ পরিধির জকিগঞ্জের কালিগঞ্জে পুলিশ ফাঁড়ি করারও ঘোষণা দেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd