সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২
হিজড়া দিবস উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রোববার বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সিলেট হিজড়া যুব কল্যাণ সংস্থার আয়োজনে সিলেট জেলা প্রশাসক এর কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয় এবং জেলা পরিষদের গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা পরিষদ হল রুমে সিলেটের হিজড়াদের নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সিলেট হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি সুকতা হিজড়ার সভাপতিত্বে সভার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম উদ্দিন, এডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক সাদিকুর রহমান সাকি, সাংবাদিক আবুল হোসেন, এডভোকেট সত্যজিৎ কুমার দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লিপি হিজরা (হিজরা গুরু), রানা হিজড়া (কমিউনিটি গুরুমা), পায়েল হিজড়া, রেখা হিজড়া, সুচনা হিজড়া, বৈশাখী হিজড়া, মিথিলা হিজড়া প্রমূখ। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd