গোয়াইনঘাট উপজেলা বিএনপির কমিটি গঠন

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

গোয়াইনঘাট উপজেলা বিএনপির কমিটি গঠন

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপির নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মাহবুব আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন।

গত বৃহস্পতিবার বিকেলে ফতেহপুর ইউনিয়নের মুজিব কমিউনিটি সেন্টারে গোয়াইনঘাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের পর কাউন্সিলের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ মতিন। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুব আহমদ এবং সাংগঠনিক সম্পাদক পদে জয়নাল আবেদিন পূণরায় নির্বাচিত হয়েছেন।

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় ও গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র আহ্বায়ক ওসমান গনির সভাপতিত্বে দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. শামীম আহমদ।
এছাড়াও সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

সর্বশেষ খবর

………………………..