সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি বিগ্রেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদারের স্থলাভিষিক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে ওসমানীতে যোগদান করেন। নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া মিশনে ছিলেন। মিশন থেকে এসে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দায়িত্বরত ছিলেন। গত ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে পদোন্নতি দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে বদলি করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd