সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানাপুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, গত ১১ জুলাই সিলেট নগরীর শিবগঞ্জ থেকে সাইদুর রহমান (২৩) নামের এক তরুণ ও তার মামা মোটরসাইকেলযোগে মোগলাবাজার থানার শ্রীরামপুরে তার বোনের বাড়ি যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীরামপুর পয়েন্ট সংলগ্ন পারাইরচকগামী রাস্তায় যাওয়ামাত্র ৪ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে তাদের কিল-ঘুষি দিয়ে ও চাকুর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এই ঘটনায় সাইদুর রহমান মোগলাবাজার থানায় বৃহস্পতিবার মামলা (নং-৯) দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে মোগলাবাজার থানাপুলিশ সেই ৪ ছিনতাইকারীকে গ্রেফতারে করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিলেটের মোগলাবাজার থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মো. মাসুক মিয়ার ছেলে সাজন ময়িা (২৭) ও তার ভাই স্বপন মিয়া (২২), মোগলাবাজারের শ্রীরামপুরের কুদ্দুস মিয়ার বাসার ভাড়াটে আবুল কাশমের ছেলে সুমন আহমদ (২৫), মোগলাবাজার থানার শ্রীরামপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে রুকন আহমদ (২৭)।
গ্রেফতারকৃতদের পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd