সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজারে হবিগঞ্জী বাস ও সিএনজি (অটোরিক্সা) সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার (৩১ মার্চ) বিকেল ৫টায় লালাবাজার উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানিয়রা। নিহতদের মধ্যে একই পরিবারে দুইজন রয়েছেন।
নিহতরা হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব চানশীর কাপন গ্রামের ডা. চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম (৫২) ও তার মেয়ে কামরুন্নাহার শিপা (২২)। অপরজন হলেন সিএনজি (অটোরিক্সা) চালক ওসমানীনগর থানার নিজ কুরুয়া গ্রামের শামীম মিয়া (৩৫)।
স্থানিয়রা জানান, লালাবাজার স্কুলের সামনে হবিগঞ্জি বাসের ধাক্কায় বিশ্বনাথ থেকে আসা সিএনজির চালকসহ ৩ জন নিহত হন। এসময় আহতদেরকে তাৎক্ষনিক সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তবে আহতদের নাম ঠিকানা তাৎক্ষনিক পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে দক্ষিণ সুমরা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। দুর্ঘটনার সময় গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতদের ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়ি জব্দ করেছে। আর নিহতদের মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd