সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১
সিলেট :: বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে ‘শোনার যত্ম সবার জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারী বিভাগের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কলেজ চত্বর থেকে র্যালিটি বের হয়ে কাজলশাহ এলাকা ঘুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নূল হক, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী, হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল দে, ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক মনি লাল আইচসহ বিভিন্ন স্তরের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও নার্সিং নেতৃবৃন্দ।
র্যালি শেষে মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতাল পরিচালক ব্রায়ান বঙ্কিম হালদারের সভাপতিত্বে কক্লিয়ার ইমপ্লান্ট কর্মসূচী নিয়ে আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কক্লিয়ার ইমপ্লান্ট কর্মসূচীর পরিচালক নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ডা. নূরুল হুদা নাঈম।
আলোচনায় অংশ নেন রেডিওলজি বিভাগের ডা. মোস্তাক আহমদ, কার্ডিওলজি বিভাগের ডা. মোখলেছুর রহমান, অপথ্যালমোলজি বিভাগের ডা. শাহরিয়ার খলিল, সাইকিয়াট্টি বিভাগের ডা. কে এস রয়েল, এ্যানেস্থেসিয়া বিভাগের ডা. মঈনুল ইলাম ডালিম, ইএনটি বিভাগের আরএস ডা. মো. নূরুল ইসলাম।
ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনি লাল আইচের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কক্লিয়ার ইমপ্লান্ট ক্লিনিক্যাল টিমের সদস্য ডা. মো. শাহ কামাল, ডা. মো. মোখলেছুর রহমান শামীম, ডা. আব্দুল কাইয়ুম, ডা. কৃষ্ণকান্ত ভৌমিক, ডা. বিচিত্র কুমার দে প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd