সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নং নন্দীরগাঁও মানাউরা গ্রামের ছায়বান (৪৫) দুই দিন থেকে ওসমানী মেডিক্যাল পড়ে আছেন এই মহিলাটি। গত রবিবার উনি সালুটিকর হইতে গৌরিনগর উনার মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ছিলেন। যাওয়ার পথে সিএনজি এক্সিডেন্ড করে মারাত্মক ভাবে বিভিন্ন জায়গায় আহত হন এবং যে সিএনজি ড্রাইভার এক্সিডেন্ড করেছে সে এই মহিলাটিকে মেডিক্যাল ভর্তি করে পালিয়ে আসছে, আর কোন খোজ খবর বা চিকিৎসা দেওয়া হচ্ছে না।
এদিকে বাড়ির লোকজন মহিলাকে দুইদিন যাবত খুঁজতে খুঁজতে হয়রান। উনার সাথে মোবাইল না থাকায় মহিলা কোথায় কেমন আছেন তার কোন হদিস নাই। পরিশেষে অনেক খোঁজাখুঁজির পর জানা গেল উনি ওসমানী মেডিকেলে ভর্তি। ভর্তি করে ড্রাইভার পলাতক।
গ্রামবাসী সালুটিকর সিএনজি স্টপিজ এর চেয়ারম্যান, সম্পাদক, মেম্বার সহ কমিটির সবাইকে অনুরোধ করেন, যে সিএনজি চালিত ড্রাইবার , এক্সিডেন্ট করেছে তাকে চিহ্নিত করে, এই মহিলাটির ভালো চিকিৎসা দেওয়া জন্য। আহত মহিলার গ্রাম নন্দির গাঁও, মানাউরা। উনার আর্থিক অবস্থা খুবই খারাপ।উনার পরিবারে ও দেখার মতো কেউ নেই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd