সিলেট | |
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের বাসিন্ধা মছদ্দর আলীর ছেলে আব্দুল করিম ওরফে বেন্ডটিস করিম। স্থানীয় এলাকার লোকজন তাকে সীমান্তের রাজা হিসাবে চিনেন। কিন্তু চোরাচালান চক্রের গড়ফাদার বেন্ডিস করিম এখন টাকার বিনিময়ে জৈন্তাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হয়ে গেলেন। উপজেলার দালাল সাংবাদিকদের বিশ হাজার টাকা দিয়ে একটি প্রতিবাদ প্রকাশ করিয়েছেন। ৫ অক্টোবর একটি বন্ধ প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনে এ প্রতিবাদ প্রকাশ করা হয়।
ওই দালাল সাংবাদিকরা কি করে চোরাচালান চক্রের গড়ফাদারকে বিশিষ্ট ব্যবসায়ী বানাবেন। উপজেলার সর্ব মহলে জানে এবং চিনে করিমের ব্যবসা কি? তাছাড়া লাইন শুরু হলেই ক্রাইম সিলেটে মজা রাখা সকল তথ্য প্রকাশ করা হবে। তখন মানুষ ওই দালালদের মুখে থুথু দিবে। ক্রাইম সিলেট কোন মিথ্যা সংবাদ প্রকাশ করে না। তা দালালরা ভালোই জানেন। কিন্ত এত কিছু জানার পরও কি ভাবে বিশ হাজার টাকার বিনিময়ে প্রতিবাদ প্রকাশ করলো। প্রয়োজনে ওই দালাল সাংবাদিকের নাম ও আসল চরিত্র ভিডিও সহ ক্রাইম সিলেটে প্রকাশ হবে। তাই সময় থাকতে সাবধান হওয়া টাই ভালো। চোরাচালান চক্রের গড়ফাদার বেন্ডিস করিম এর কাছ থেকে দূরে থাকলে বেশ ভালো হয়।
দালাল সাংবাদিকের এহেন কর্মকান্ডে জৈন্তাপুর উপজেলা জুড়ে নিন্দার ঝড় শুরু হয়েছে। সচেতন মহলের প্রশ্ন কত টাকার বিনিময়ে দালাল সাংবাদিকরা চোরাকারবারীদের গডফাদারকে একজন ব্যবসায়ী বলে প্রতিবাদ প্রকাশ করছে। উপজেলাবাসীর চোখে কি ভাবে ধোলো দিলেন ওই দালাল সাংবাদিকরা। মাত্র বিশ হাজার টাকার বিনিময়ে এত কিছু। বেন্ডটিস করিমকে মানুষ এখন সীমান্তের রাজা হিসাবে চিনেন। কিন্ত প্রকাশ্যে দিনের আলোতে করিমের নেতৃত্বে ভারত থেকে দেশে আসছে চোরাই মহিষ। এছাড়া করিমের সাথে একাধীক চোরাচালানকারীদের ফোন আলাপ ও টাকা উত্তোলনের ভিডিও ক্রাইম সিলেট অফিসে জমা রয়েছে।
বেন্ডটিস করিম তার একটি চোরাচালান চক্র নিয়ে সীমান্ত এলাকায় ত্রাসের রামরাজত্ব কায়েক করছে। বিনিময়ে বেন্ডটিস করিম তার বাহিনীর লোকজন নিয়ে জৈন্তাপুর সীমান্ত দিয়ে দিনের আলোতে ও রাতের আধাঁরে টাকার বিনিময় বুঙ্গার মাল পাচার করছে। তার সকল তথ্য ক্রাইম সিলেট অফিসে জমা রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd