সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা।
রোববার (৪ অক্টোবর) ভোরে একজনকে সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও অপরজনে সিলেটের শহরতলীর কালাপাহাড় এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জসিম উদ্দিন (২২) জালালাবাদ থানা এলাকার রায়েরগাঁয়ের নাসির উদ্দিনের ছেলে ও মো. এখলাছ মিয়া (২০) একই এলাকার তজম্মুল আলীর ছেলে।
এদিকে দুপুরের দিকে জালালাবাদ থানা পুলিশ তাদেরকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর (রোববার) সিলেটের শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই দুই যুবক। পরে স্কুল ছাত্রীর পিতা গত ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। মামলার ১৯ দিন পর তাদের গ্রেপ্তার করলো পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd