গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে মোঃ নাছির উদ্দিন নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ। ধৃত আসামি উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নন্দীরগাঁও গ্রামের ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
পুলিশ সুত্রে জানাযায়, শনিবার গভীর রাতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। ধৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গতকাল শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিলীপ নাথ।