সিলেট ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার একটি যাত্রীবাহি ট্রলার নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে যাওয়ার পথে ট্রলারডুবে নারী ও শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এই দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী ট্রলারটি সুনামগঞ্জের মধ্যনগর ট্রলারঘাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে নেত্রকোনার ঠাকরোকোনার উদ্দেশ্য রওনা দেয়। ট্রলারটি বড়কাপন ইউনিয়নের রাজনগর এলাকার গুমাই নদীতে আরেকটি ট্রলারের সংঙ্গে সংঘর্ষ হলে এই ট্রলারটি ডুবে যায়।
পরে এলাকাবাসি পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করেন। নিহতদের বেশির ভাগ লোকজনের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর থানার কামাউড়া গ্রামে। মধ্যনগর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আলমামুন ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd