সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় পদায়ন পেয়ে সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হওয়ায় গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সিলেটের হালচাল পত্রিকার যুগ্ম-সম্পাদক মমিনুল ইসলাম স্বপন, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, নির্বাহী সদস্য আব্দুল মালেক, মনজুর আহমদ, হারুন অর রশিদ, আলি হোসেন প্রমুখ।
সংবর্ধিত অতিথি হিল্লোল রায় বলেন, ‘গোয়াইনঘাট থানায় যতদিন কাজ করেছি, সবসময় মানুষের সেবায় কাজ করার চেষ্টা করেছি। সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণকে সেবাদানে কাজ করে গেছি। আমার এই পদোন্নতি গোয়াইনঘাটবাসীর জন্য গর্বের বিষয়। বিশেষ করে আমি দায়িত্বে থাকাকালীন গোয়াইনঘাটের সাংবাদিকরা থানা পুলিশকে তথ্য দিয়ে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। চলার পথে কখনও যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে সবাই ক্ষমার চোখে দেখার আহ্বান জানাচ্ছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd