সিলেট ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র সমন্বিত সিলেট জেলা কার্যালয়।
গত ৩১ আগস্ট (সোমবার) ১জন ডিলারসহ ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ৪জন কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ৬০ লক্ষ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদক আদালতে এ চার্জশিট দাখিল করে।
দুদক সূত্রে জানা যায়, ২.০ কোটি টাকার ভূয়া ব্যাংক গ্যারান্টি দিয়ে ডিলার মো. রুবেল মিয়া ও ছাতক ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক নেপাল কৃষ্ণ হাওলাদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী রুহুল আমীন, উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল বারী ও উপ-প্রধান হিসাব রক্ষক মো. সিরাজুল ইসলামসহ ৫ জনের পারস্পরিক যোগসাজশে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ২১৭৫ মেট্রিক টন সিমেন্ট যার মূল্য ১ কোটি ৬০ লক্ষ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া যায়।
এরই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, ১ কোটি ৬০ লক্ষ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ছাতক থানায় দায়েরকৃত মামলার (মামলা নম্বর- ১৭/২০১৮) তদন্ত শেষে এ চার্জশিট দাখিল করে দুদক (সজেকা) সিলেট।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd