নগরীর বারুদখানায় হিজড়াকে নিয়ে নিয়ে দুই পক্ষের উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

নগরীর বারুদখানায় হিজড়াকে নিয়ে নিয়ে দুই পক্ষের উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর বারুদখানায় এক হিজড়াকে নিয়ে নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমাবার রাতে বারুদখানায় লিংকন নামের এক হিজড়াকে রাস্তায় মারধর করেন একই এলাকার আসাদ নামের এক যুবক। মঙ্গলবার দুপুরে লিংকনের ভাই আসাদের কাছে বিষয়টি জানতে চাই আসাদ ও তাদের স্বজনরা ওই হিজড়ার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের কয়েকজন যুবক আহত হন। নিয়েই বারুদখানায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয়পক্ষ প্রায় সংঘর্ষের পর্যায়ে চলে যায়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর আসাদের স্বজনরা আবু তোরাব জামে মসজিদের কমিটিতে নিয়ে এমন সংঘর্ষ হয়েছে বলে তারা জানায়।

কোতোয়ালী থানার এসআই আকবর হোসেন ভুঁইয়া বলেন, ‘আবু তোরাব জামে মসজিদের কমিটিতে কারা আসবেন না আসবেন এ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।’

তিনি জানান, ঘটনার সময় এক যুবক সামান্য আহত হয়েছেন। তার পায়ে কেউ লাঠি দিয়ে আঘাত করেছিল।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

তবে স্থানীয় সূত্র জানিয়েছে, উভয়পক্ষের অন্তত ৬ জন সামান্য আহত হয়েছেন। আহতরা হলেন- মারুফ, মাছুম, মিলাদ, ফারুক, ইমরান ও আসাদ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..