সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদীতে বালু বোঝাই নৌকা থেকে সোমবার (৬ জুলাই) দুপুর ২ টায় চাঁদাবাজিকালে ৫ চাঁদাবাজকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন ছাতক উপজেলার মাধবপুর গ্রামের মৃত জামসেদ আলীর ছেলে মোঃ সেলিম আহমদ (২৫) ও আব্দুল কাইয়ুম এর ছেলে জুয়েল(২৫), তাতীকোনা গ্রামের আবাছ আলীর ছেলে সমুজ আলী(৩২), চারেরবন গ্রামের ময়না মিয়ার ছেলে লায়েক মিয়া(৪০), চড়ারপার গাামের জালাল উদ্দীনের ছেলে ফরহাদ মিয়া(২৬)।
কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি কে এম নজরুলের নেতৃত্বে পুলিশের একটি উপজেলার পারকুলের চেঙ্গেরখাল নদীতে চাঁদা আদায়ের সময় তাদের গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, নদীপথে চাঁদাবাজিকালে ৫ চাঁদাবাজকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, কোম্পানীগঞ্জ থানায় কেউ কোন অবৈধ কাজ করে পার পাবে না। গত ২দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ পাথর জব্দ করে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd