সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি বিবেচনায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অনুরোধের প্রেক্ষিতে সিলেট মহানগরের সকল ব্যবসায়ীদের সারচার্জ ছাড়াই ট্রেড লাইসেন্স নতুন এবং নবায়নের সুযোগ দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। আগামী ৩১ জুলাই পর্যন্ত এ সুযোগ বহাল থাকবে বলে জানা গেছে।
সিলেট চেম্বারের সকল সদস্যবৃন্দকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ট্রেড লাইসেন্স শাখায় ডাটা এন্ট্রি কাজে নিয়োজিত ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোন প্রকার জরিমানা ছাড়াই শুধুমাত্র ফি প্রদানের মাধ্যমে লাইসেন্স নবায়নের সুযোগ প্রদান করা হয়েছে। ব্যবসায়ীরা অফিস চলাকালীন সময়ে এসে এ সেবা নিতে পারবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd