সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শুক্রবার (২৬ জুন) এমজি ওসমানী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় ১২২ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জের ২২ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২২ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানীর আরটি-পিসিআর ল্যাবে ২১৭ টি নমুনা গ্রহণ করা হলেও পূর্বে সংরক্ষিত কিছু নমুনাসহ মোট ৪৭০ টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানান তিনি। এটা সিলেটের একদিনের সর্বাধিক সংখ্যক টেস্ট এবং সর্বোচ্চ শনাক্ত।
এরআগে শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জের ২২ জনের করোনা শনাক্ত হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd