সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঘাগটিয়া গ্রামের বাসিন্ধা প্রতিবন্ধি আসকির আলী ও ফাতিরুন বেগমের স্কুল পড়ুয়া মেয়ে গত ২১ জুন হারিয়ে যায়। এরপর প্রতিবন্ধি বাবা ও মা মেয়েকে সন্ধানের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। কিন্তু তাদের সকল চেষ্টা ব্যার্থ হয়। কিন্তু তাদের মেয়ে পায়নি। কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরিও মেয়ের মা। যার ডায়েরি (নং ৯০৮)।
সর্বশেষ তারা ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত সিলেট মহানগর পুলিশের মিডিয়া ও কমিউনিটি সার্ভিস বিভাগে কর্মরত নায়েক মো. সফি আহমেদ এর যোগাযোগ করেন। পরে সফি মানবতার টিম কুলাউড়ার সদস্যদের নিয়ে কুলাউড়া থানা পুলিশসহ অন্যান্য পুলিশের সহযোগিতায় শুক্রবার মেয়েকে উদ্ধার করে পরিবারের হাতে তোলে দেন তারা।
হারিয়ে যাওয়া মেয়েকে সুস্থ্য অবস্তায় ফিরে পেয়ে অসহায় বাবা-মায়ের মুখে কান্নার পর হাঁসি ফেঁটেছে। তারা মেয়েকে ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশ ও ‘মানবতার ফেরিওয়ালা’ পুলিশ সদস্য সফি আহমেদ এবং মানবতার টিম কুলাউড়াসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
‘মানবতার ফেরিওয়ালা’ পুলিশ সদস্য সফি আহমেদ বলেন, অসহায় বাবা মায়ের কাছে তাদের মেয়ে ফিরে পাওয়া এটা অনেক বড় পাওয়া। তিনি পুলিশ ও ‘মানবতার টিম কুলাউড়া’র সদস্যদের সাথে নিয়ে অনেক চেষ্টা করে এই মেয়ে অসহায় বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd