সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। তার নাম তৌহিদুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন তিনি বৃহস্পতিবার রাতে মারা যান। এ তথ্য জানান পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা।
সোহেল রানা বলেন, তৌহিদুল স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুর গ্রামে।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তৌহিদের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজাসহ অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে করোনায় ৩৭ বীর পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd