সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নাটোর শহরের হরিশপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া খাতুনকে হত্যা মামলার মূল আসামি সুমাইয়ার স্বামী মোস্তাক এবং শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ অভিযানে নাটোরের সীমান্ত এলাকা বাঘা থেকে মোস্তাককে এবং নন্দিগ্রাম থেকে শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে তাদের গ্রেফতার করা হলেও দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার আরও জানান, নিহতের মা বাদী হয়ে মামলা দায়েরের পর ওই রাতেই অভিযান চালিয়ে পুলিশ নাটোর শহরের হরিশপুর এলাকার বাড়ি থেকে শাশুড়ি সৈয়দা মালেকা ও ননদ জাকিয়া ইয়াসমিন জুথিকে গ্রেফতার করে। তখন থেকে পলাতক ছিলেন সুমাইয়ার স্বামী মোস্তাক ও শ্বশুর জাকির হোসেন। আসামিদের গ্রেফতার করতে পুলিশের ৮টি ইউনিট কাজ করে বলে জানান তিনি।
উল্লেখ্য, শহরের বলাড়িপাড়া এলাকার প্রখ্যাত ইসলামি বক্তা মরহুম সিদ্দিকুর রহমান যশোরীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়া মাস্টার্স সম্পন্ন করে বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন। সুমাইয়ার পড়াশোনা ও চাকরি নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নিয়মিত তাকে নির্যাতন করত। সোমবার সকালে নির্যাতনের পর সুমাইয়া আত্মহত্যা করেছে দাবি করে সংজ্ঞাহীন অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় তারা। পরে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। সোমবার (২২ জুন) রাত ১টায় হত্যা মামলা রেকর্ড করে অভিযান শুরু করে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd