সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (২০ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৭২ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার ওসমানীর ল্যাবে ৩১৪ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ২৯০টি নমুনা। এরমধ্যে ৭২ জনের রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া এদিন ২১৮টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে বলেও জানান তিনি।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। রোববার (২১ জুন) শাবির ল্যাবে মোট ১৯০ জনের নমুনা পরীক্ষায় এই ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ ও সিলেট মিলে ৩১৮ টি নমুনা সংগ্রহ করে ১৯০টির পরীক্ষা করা হলে ৩৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ ও সিলেট জেলার বাসিন্দা বলেও জানান তিনি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া নতুন ৩৭ জনের মধ্যে সিলেট জেলার ২৫ জন ও সুনামগঞ্জের ১২ জন বাসিন্দা রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফলাফল জানা যায়নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd