সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট নগরীতে লকডাউনেও প্রাইভেট কার চুরি করে রক্ষা পেল না দুই ছাত্রলীগ নেতাকর্মী। চুরির তিন ঘন্টার মধ্যেই তারা ধরা খেল পুলিশের হাতে।
শুক্রবার ভোররাতে এয়ারপোর্ট ও জালালাবাদ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চোরাই প্রাইভেট কারটিও (ঢাকা-মেট্রো-গ-১২-৬০৪৫)। এসময় গাড়ি চোরচক্রের আরও তিন সদস্য পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হচ্ছেসিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও হাজীপাড়ার অগ্রণী-১২৭ বাসার নুর আলমের ছেলে আবুল কালাম আজাদ তুহিন (৩১) এবং তার সহযোগী ছাত্রলীগকর্মী দক্ষিণ সুরমার মোগলাবাজারের রেংগা দাউদপুরের মানিক মিয়ার ছেলে রাহেল (২৬)।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন বলেন, বৃহস্পতিবার (২২মে) রাত পোনে ২টার দিকে নগরীর বনকলাপাড়ার নুরানী-৫২ নম্বর বাসার বাসিন্দা ডা. আব্দুল মুক্তাদির চৌধুরীর ছেলে ইমাদ উদ্দিন চৌধুরীর (৩০) প্রাইভেট কারটি (ঢাকা-মেট্রো-গ-১২-৬০৪৫) তাঁর বাসার সামনে থেকে চুরি হয়।
এ বিষয়টি কার মালিক ইমাদ চৌধুরী জানালে তাৎক্ষনিক এয়ারপোর্ট থানা ও জালালাবাদ থানা পুলিশ যৌথ অভিযানে নামে।
অভিযানকালে শুক্রবার (২৩মে) ভোররাতে কোতোয়ালি থানাধীন আখালিয়রি মাউন্ট এ্যাডোরা হাসপাতালের সামনে রাস্তায় আসামি মো. আবুল কালাম আজাদ তুহিন (৩১) ও রাহেলকে (২৬) চোরাই গাড়িসহ আটক করা হয়। জব্দ করা গাড়ী ও আসামীদের থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা (১৯(০৫)২০২০) রুজু করা হয়।
এ কার চুরির সঙ্গে জড়িত অপর আসামি থানা-এয়ারপোর্ট থানার হাজীপাড়ার আকরাম (২২), একই এলাকার মিলন (২৯) ও জালালাবাদ থানাধীন আখালিয়া নয়াপাড়ার জমশেদ আলীর ছেলে বাবুলকে (২৬) গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
গ্রেফতার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd