সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : একের পর এক খারাপ খবর দেশের ক্রিকেটাঙ্গনে। গতকাল নাফিস ইকবালের করোনা পজেটিভের খবরের পর আজ দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনা পজেটিভ হয়েছেন। ক্রিকেটার নাজমুল ইসলাম অপুও করোনা পজেটিভ।
এদিকে নতুন খবর নাফিস ইকবাল একা নন, স্ত্রী-সন্তান এবং তার মা-ও করোনা ভাইরাসে পজেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন।
নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার স্ত্রী, সন্তান ও মায়েরও করোনা পজিটিভ এসেছে। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।
শনিবার (২০ জুন) দুপুরে জানা যায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল – ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা করোনায় আক্রান্ত। জ্বর আসলে করোনা পরীক্ষায় জন্য নমুনা পাঠিয়েছিলেন মাশরাফি। পরে মাশরাফির রিপোর্ট আসে পজিটিভ।
এরপরেই খবর আসে আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্ত হওয়ার। শুধু অপুই নন, তার বাবা-মাও করোনায় আক্রান্ত হয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd