সিলেট | |
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট বিভাগের চার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এর সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ পর্যন্ত (শুক্রবার দুপুর সাড়ে ১২টা) সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬১ জনে।
আর এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন। আবার সুস্থদের তালিকাও লম্বা হচ্ছে। ইতোমধ্যে সিলেট বিভাগে ৪৪৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ বিভাগে করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফেরা ৪৪৫ জনের মধ্যে সিলেট জেলায় ১৩৮ জন, সুনামগঞ্জে ৯৯, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৬ জন।
গত ২৪ ঘন্টায় শনাক্ত হওয়া রোগী সংখ্যা বৃদ্ধি এবং সুস্থ হওয়া ব্যক্তিদের তথ্য তুলে ধরে সিলেট স্বাস্থ্য বিভাগ।
সর্বশেষ শুক্রবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০৬১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৮২ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩, হবিগঞ্জে ৩, সুনামগঞ্জ ৪ ও মৌলভীবাজারে ৪ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্র জানায়, সিলেট বিভাগে গত ১০ মার্চ থেকে শুক্রবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট ২০৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে সিলেট জেলায় ১২৩৭ জন, সুনামগঞ্জে ৪১৯, হবিগঞ্জে ২২৭ ও মৌলভীবাজার জেলায় ১৭৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ১৮২ জনের মধ্যে সিলেটে ৪৭, সুনামগঞ্জে ১০৩, হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ৫ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় এর প্রতিবেদন সূত্রে আরও জানায়, গত ১০ মার্চ থেকে শুক্রবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৩ হাজার ৯৩২ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১২ হাজার ৫১৩ জনকে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd