সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাশিয়ার গুলিতে মিন্টু মিয়া (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কুলুম ছড়ার পার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু মিয়া উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন ইউনিয়নের কুলুম ছড়ার পার গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৯ টার দিকে মিন্টু মিয়া ও কয়েকজন সহযোগী মিলে সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় আম খোঁড়াতে যান। দুপুর ১২টার দিকে মিন্টু মিয়ার পরিবারকে স্থানীয়রা খবর দেন যে খাশিয়ার গুলিতে মিন্টু মিয়া নিহত হয়েছেন। খবর পেয়ে মিন্টু মিয়ার পরিবার পরিজনসহ স্থানীয়রা মিলে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মিন্টু মিয়ার লাশ উদ্ধার করে বিকাল ৩ টায় মিন্টু মিয়ার মৃতদেহ তার বাড়ী নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মিন্টু মিয়ার ভাই নজরুল ইসলাম ও কুলুম ছড়ার পার গ্রামের মুরব্বি মো. আব্দুল করিম।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই যীশু দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে এলাকার কুলুম ছড়ারপার গ্রামের এক যুবক ভারতীয় সীমান্ত এলাকায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসআই যীশু দত্তকে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd