সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পুলিশের আরেকজন সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম এনামুল হক। তিনি দিনাজপুর জেলা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে পুলিশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে। বুধবার রাতে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সদরদপ্তর জানায়, দিনাজপুর জেলা পুলিশের এই সদস্য করোনা আক্রান্তের পর থেকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আনা হচ্ছিল। চান্দুরা নামক স্থানে পৌঁছালে রাস্তায়ই তার মৃত্যু হয়।
মৃত্যুবরণকারী এই পুলিশ সদস্যের গ্রামের বাড়ি পঞ্চগড়ে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানেই পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd