সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুন ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন মেন্দিবাগ পয়েন্ট সংলগ্ন জালালাবাদ গ্যাস ভবনের সামনে থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা বড়ি ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে সুমন মিয়া (৩০) নামের ওই যুবককে আটক করা হয়। আটককৃত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের শাহাদাত মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) জানায়, আটক সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd