সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জুন ২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২ জুন) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাকআত হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শামা হক বর্তমানে বাসায় রয়েছেন। তিনি সুস্থই আছেন।
ব্যক্তিগত সহকারীর করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বাসায় আইসোলেশনে আছেন মেয়র আরিফ। এবার তার স্ত্রীরও করোনা শনাক্ত হলো।
এরআগে গত ২৭ মে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের করোনা শনাক্ত হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd