সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটে নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ২৬ জনের করোনা শনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এরমধ্যে ২৬ টি পজেটিভ আসে। শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট নগরী, সদর, জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বাসিন্দা।
এরআগে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ৩৯ জনের করোনা শনাক্ত হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd