সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মে ৩১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে বিয়ানীবাজারের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) সকাল ৮টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। মৃতের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তিনি দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃতদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে বলেও জানান সুশান্ত কুমার মহাপাত্র।
জানা যায়, মারা যাওয়া বৃদ্ধের শরীরে গত কয়েকদিন থেকে করোনা রোগের উপসর্গ দেখা দেয়। তারপর তাকে প্রথমে বিয়ানীবাজার পৌর শহরের আলফা ক্লিনিক থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার করোনার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এরপর তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
এ নিয়ে সিলেটে বিভাগে ১৮ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে শুধু সিলেট জেলায় মারা গেছেন ১৪ জন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd