সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মীনি আসমা কামরান।
বুধবার (২৭ মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাব থেকে তাঁকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনাকালের শুরু থেকেই মানুষের সহায়তায় কাজ করে আসছেন। সিসিকের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য তাঁর স্বামী বদর উদ্দিন আহমদ কামরানের ত্রাণ তৎপরতা কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন। দলীয় এবং ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসহায়তা নিয়ে অসহায় মানুষের দরজায় ছুটে গেছেন তারা। এছাড়াও তাদের সন্তান ডা. আরমান আহমদ শিপলু ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
ধারণা করা হচ্ছে করোনার শুরু থেকে মানুষের পাশে থাকার কোনো এক সময় কারও দ্বারা তিনি সংক্রমিত হয়েছেন আসমা কামরান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd