সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, মে ২৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে দুই চিকিৎসকসহ নতুন করে করোনাভাইরাসে আরও ২৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কোভিড-১৯ এ জেলায় আক্রান্ত হলেন ৩১৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন আর মারা গেছেন ১০ জন।
রোববার (২৪ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গোলাপগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের জুড়ি একজন। জুড়ির এ রোগী বর্তমানে সিলেট শহীদ শামসু্দ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
এদিকে রোববার নতুন আরও ৩ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৬৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১৯ জন, সুনামগঞ্জে ৯৮, হবিগঞ্জে ১৫৯ ও মৌলভীবাজার জেলায় ৮৯ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৬২ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৭৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৯ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd